কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জনপদ জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটেছে।
নিহত ছাত্রের নাম মো. আরাফাত (০৯)। সে উপজেলার সোনাইছড়ি বায়তুশ শরফ জামে মসজিদ সংলগ্ন হেফজখানায় পড়ত। এই ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম রিফাত (১৫)। সে একই এলাকার আলমগীরের ছেলে।
জানা যায়, অভিযুক্ত রিফাত কয়েকদিন আগে মোবাইলে ধারণকৃত তার মেয়ে বান্ধবীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় কিছু ভিডিও নিহত আরাফাত (৯) কে দেখালে তা নিহত আরাফাত সবাইকে বলে দিবে বলে বলায় রিফাত ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার রাত ৯টায় আরাফাত মসজিদ থেকে বের হলে তাকে পিছন থেকে মুখ চেপে ধরে বায়তুশ শরফ জামে মসজিদের পিছনে নিয়ে যায়। সেখানে ধারালো ছুরি দিয়ে আরাফাত গলায় আঘাত করে মোঃ রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আরাফাতের চিৎকারে তার সহপাঠী ও পরিবার লোকজন এগিয়ে আসে এবং আরাফাত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে উখিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে রিফাতের পিতাকে আটক করে। পরে আবারও রাতে অভিযান চালিয়ে রিফাতকেও আটক করে উখিয়া থানা পুলিশ।
এই ঘটনায় উক্ত এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সন্তানের এমন মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেনা আরাফাতের পিতা-মাতা। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। উক্ত ঘটনায় মামলার করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান নিহত আরাফাতের মামা।
এছাড়া রিফাতের ফাঁসি চেয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান নিহত আরাফাতের মা-বাবা ও গ্রামবাসী।
এই ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং মোঃ রিফাত এবং তার বাবা আলমগীর কে আটক করা হয়েছে। এছাড়া নিহত পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত মামলা করেনি। যদি মামলা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/এসজে