ঢাকা-২ আসনের সাংসদ ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিগোষ্ঠীর মেরুদন্ড ভেঙ্গে গেছে। কখনোই তারা উঠে দাঁড়াতে পারবেনা। ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর ও ২১ শে আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। একই অপশক্তি এখনও শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাড়া করে ফিরছে, এরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এরা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়।
শনিবার (২৮ আগষ্ট) দুপুরে ঢাকার কেরাণীগঞ্জের ইস্পাহানি কলেজ প্রাঙ্গণে কেরাণীগঞ্জ থানা যুবলীগ আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি বলেন, সম্প্রতি আফগানিস্তানে উগ্রপন্থি তালেবান ক্ষমতায় আসায় আমাদের দেশের একটি পক্ষ উৎফুল্ল। তারা মনে করছে তালেবানের মত জঙ্গীগোষ্ঠির মদদে তারা আবার ক্ষমতার মসনদে ফিরে আসবে। তাদের এ স্বপ্ন দিবাস্বপ্ন। বাংলাদেশে আর কোনদিন জঙ্গীগোষ্ঠি মাথা চাড়া দিতে পারবে না। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এদের সাথে কোন আপোষ নয়।
রুহিতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক হাজী শফিউল আজম খান বারকু ও হাজী আলতাফ হোসেন বিপ্লব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সহিদুল হক চৌধুরী রাসেল, ঢাকা জেলা যুবলীগের সিনিঃ সহ-সভাপতি সালাহউদ্দিন দরানী, সাধারন সম্পাদক মিজানুর রহমান।
আরও বক্তব্য রাখেন রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামান, সাধারন সম্পাদক সাইদ উদ্দিন সানজিব, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, সাঃ সম্পাদক রহমান আকন্দ, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক নূরে আলমসহ আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
রানা আহমেদ/বার্তা বাজার/এসজে