আ’লীগকে চিরতরে হত্যাই ছিল স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্য: রুহুল হক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হক বলেছেন, এই শোকের মাসে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। এখনও তারা সে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তন্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আব্দুর রাজ্জাক পার্কে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় ষড়যন্ত্র মোকাবেলায় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে আহবান জানান তিনি।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জসলুল হায়দার।
শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসজে