দেশে তালেবান-জঙ্গি কিছুই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে তালেবানও নাই জঙ্গিও নেই, কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী আছে বলে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (২৮ আগষ্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেশে অনেক ছোটছোট সন্ত্রাসী দল রয়েছে, কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।
বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে উল্লেখ করে তিনি বলেন, তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরেই আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। বর্তমানে বাংলাদেশ শান্তির দেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়জল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বার্তা বাজার/এসজে