খুলনা বিভাগে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত অনেক কমলো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২৪ জনের। একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কমলো। গতকাল ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার।

তিনি জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ৯টা পর্যন্ত করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় তিনজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় দুইজন ও যশোরে একজন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ২৫৪ জনের। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯৮০ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯২০ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর