জিয়ার সমাধি সরিয়ে নেয়া হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিসহ অন্যান্য স্থাপনা জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্মশক্তিতে বলিয়ান শিক্ষাদর্শন ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই। কারণে খুনিরা তখনই বলেছিল, জিয়াউর রহমানের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

বিএনপির নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্ত্রী বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ আছে এটা বিএনপি প্রমাণ করুক। পারলে ডিএনএ পরীক্ষা করে প্রমাণ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযুদ্ধা মো. ইদরীস আলী।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর