জামালপুর সদর উপজেলার হামিদপুর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক মাইক্রোবাস চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া আরিফুল ইসলাম জামালপুর পৌরসভার মাছিমপুর এলাকার বদিউজ্জামানের পুত্র।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মাইক্রো চালক আরিফুল ইসলাম শুক্রবার সকালে যাত্রী নিয়ে নেত্রকোনায় যান। রাতে ফিরে নান্দিনায় যাত্রী নামিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিখোজ হয়।
শনিবার সকালে স্থানীয়রা আরিফের মৃতদেহ পুরাতন ব্রহ্মপুত্র নদে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আলমগীর হোসেন/বার্তা বাজার/এসজে