শেখ মুজিব ও জিয়াউর রহমান শ্রদ্ধেয় নেতা: মির্জা ফখরুল
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত ও জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। এ কারণে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।
শনিবার (২৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান শ্রদ্ধেয় নেতা। তাদের নিয়ে নোংরা কথা বলা রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে।
তিনি আরও বলেন, তাদের এসব কথা বলার মানে হচ্ছে তারা কিছু ইস্যু তৈরি করছে। তারা যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ। মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা মাত্র।
উল্লেখ্য, দুইদিন আগেই এক দলীয় সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া কোথায় যুদ্ধা করেছেন এ ব্যাপারে কোনো প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
বার্তা বাজার/নব