ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ২২, উদ্ধারকাজে ডুবুরিরা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় বিআইডব্লিউটিএ এর ৪ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে দুর্ঘটনা কবলিত নৌযানটি উদ্ধার করার জন্য। এ ঘটনায় এখন পর্যন্ত এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজয়নগর থেকে সকল প্রকার ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত নৌযানটি উদ্ধারের জন্য সর্বাত্বক প্রচেষ্টা চলছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে ৩সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত চালকসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে ও ট্রলারের মাজি জামির মিয়া(৩৫), মাঝির সহযোগী কাশেম মিয়ার ছেলে মো. খোকন(২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো রাসেল (১৮)।
উল্লেখ্য, শুক্রবার (২৭ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী ট্রলারের সাথে বালুবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে।
রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে