ময়মনসিংহে আরও ৮ জনের প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় ও পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় যারা মারা গেছেন- ময়মনসিংহের ত্রিশালের আক্তারা (৪৮), ফুলপুরের নুরুল ইসলাম (৭০) ও নান্দাইলের ফাতেমা খাতুন (৫৫)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহের ত্রিশালের ফিরোজা খাতুন (৬০), মুক্তাগাছার আবদুল কাদের (৪৫), নান্দাইলের মোর্শেদ (৬২), গৌরীপুরের নজরুল ইসলাম (৫৬) ও নেত্রকোনার জেলার পূর্বধলার ফরিদা (৩৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আইসিইউতে ১৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৭৪ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর