ট্রলারডুবি: ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘাটে নৌ-চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ২১ জনের মৃত্যুর ঘটনায় ওই নৌরুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে উপজেলার চম্পকনগর নৌকাঘাটে এ নির্দেশনা জারি করে উপজেলা প্রশাসন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার সায়মা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নৌকাডুবির ঘটনায় বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে সব ধরনের নৌযান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে নৌযান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকার বিলে বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষ হয়। এ ঘটনায়ে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর