বিশ্বকাপের মাঝেই ভারতীয় শিবিরে ফের ধাক্কা! চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শংকর। অর্থাৎ শিখর ধাওয়ানের পর ইংল্যান্ড থেকে দেশে ফেরার বিমান ধরছেন টিম ইন্ডিয়ার বছর আঠাশের এই অলরাউন্ডার।বিজয়ের পরিবর্তে সম্ভবত ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল।
বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ‘বিজয় ফেরে পায়ের আঙুলে চোট পেয়েছে। সুতরাং ওর পক্ষে বিশ্বকাপে আর খেলা সম্ভব নয়। তাই ও দেশে ফিরছে৷ বিজয়ের পরিবর্ত হিসেবে সম্ভবত টিম ম্যানেজমেন্ট ময়াঙ্ক আগরওয়ালকে দলে নিচ্ছে।’ চলতি বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেক হলেও এখনও পর্যন্তে দেশের কোনও ওয়ানডে ম্যাচ খেলেননি ময়াঙ্ক।
চোটের জন্য রোববার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি বিজয়।তার পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে একাদশে ঢোকেন পান্থ। চার নম্বরে ব্যাটিং করে ২৯ বলে চারটি বাউন্ডারি-সহ ৩২ রান করে আউট হন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বার্তাবাজার/এএস