রাজধানীতে বাসচাপায় ক্রিকেটার নিহত

রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম নীরব (৩৬) নামে এক ক্রিকেটার নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) রাত ৭টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমাহল এলাকায় উত্তরাগামী একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

এসময় তার মোটরসাইকেলে থাকা আফজাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন আফজালকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত নীরব কলাবাগান ক্রীড়াচক্রে প্রথম বিভাগের ক্রিকেট খেলতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়। বাবার নাম মৃত আবুল কালাম। কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় বসবাস করতেন নীরব।

তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন জানান, ফার্মগেট এলাকায় লোকাল বাসের ধাক্কায় ঘটনাস্থলে নীরব নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এ বিষয়ে নীরবের ছোট ভাই সাগর জানান, কলাবাগান মাঠে বিকেলের দিকে খেলা শেষে সন্ধ্যায় বাইক নিয়ে কোনো কারণে ফার্মগেট এলাকায় গিয়েছিলেন নীরব। তার সঙ্গে পরিচিত আরেকজন ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর