আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্ভাগে জোড়া বোমা হামলার ঘটনায় এখন পর্নযত ১৭০ জন মারা গেছে। বিবিসি তাদের এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিমানবন্দরের একটি ফটকের বাইরে এই ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে রয়েছে মার্কিন ১৩ সৈন্যও।
এই হামলার দায় ইতোমধ্যে স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠি আইএস-এর শাখা আইএসকেপি বা ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্স। এ জঙ্গি সংগঠনের সদস্যরা আফগানিস্তানের বাইরে পাকিস্তানেও সক্রিয়। ফোর্বসের দেওয়া তথ্যানুসারে ঐতিহাসিক খোরাসান অঞ্চলের নাম যুক্ত করে আইএস এ শাখাটির এমন নামকরণ করেছে।
এদিকে বিভিন্ন আন্তির্জাতিক খবরে বলা হচ্ছে, দেশ ত্যাগের জন্য বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার নাগরিক অবস্থান করছিল, তখন অ্যাবে গেতের বাইরে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। এসময় সেখানে প্রায় চার থেকে পাঁচশ মানুষ ছিল।
প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই নিকটবর্তী ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।
বার্তা বাজার/এসজে