করোনার টিকা ফেলে দিচ্ছে জার্মানি

জার্মানিতে মহামারি করোনার টিকা গ্রহণে স্থানীয়দের আগ্রহ নেই। দেশটির উৎপাদিত ও সংগৃহীত টিকা প্রদানের তারিখ শেষ হয়ে যাওয়ায় লাখ লাখ টিকা ফেলে দিচ্ছে। নাগরিকদের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়াতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর নানা পদক্ষেপ নেয়া পরেও সাড়া পাচ্ছে না।

টিকা গ্রহণে জার্মান সরকাররে পক্ষ থেকে মোবাইল ক্যাম্পসহ প্রত্যকটি বাড়ি বাড়ি চিঠিও পৌঁছে দেওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে ৬০ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করে তাদের তৃতীয় ডোজ প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে।

নাগরিকদের টিকা গ্রহণে অনাগ্রহ আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদোত্তীর্ণ টিকা জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো। বায়ার্ন অঙ্গরাজ্যটিতে সবচেয়ে বেশি টিকা ফেলে দেওয় হয়েছে। যার ৫৩ হাজারেরও বেশি।

এছাড়াও নর্দরাইন ওয়েস্টফালেন ৩ হাজার, বাডেন ভূইর্টেমবার্গে ৪ হাজার, ব্রান্ডেনবুর্গে ৫ হাজারসহ অন্যান্য অঙ্গরাজ্যে ফেলে দেওয়া টিকার পরিমাণ আরও কয়েক হাজার। দেশটির অঙ্গরাজ্যগুলোর প্রধানরা আরো একটু কৌশলী হলে ফেলা দেওয়া টিকাগুলো সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যেত, এমনটাই মত স্থানীয়সহ বাংলাদেশি প্রবাসীদের।

টিকা ফেলে দেওয়ার তালিকা হচ্ছে আরও বড়। ইতিমধ্যে ১৫ লাখ করোনার টিকার মেয়াদোত্তীর্ণ হবে আগামী কয়েক সপ্তাহে। যার মধ্যে ১১ লাখ টিকাই ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রেজেনেকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের আছে ৪ লাখ টিকা।

তবে নিজ দেশের নাগরিকদের টিকা প্রদানের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কোভ্যাক্স ও ইউনিসেফ-এর টিকা কার্যক্রমে ৩ কোটি ডোজ দান করেছে জার্মানি। ১১০ মিলিয়ন ডোজ দরিদ্র দেশগুলোর জন্য বরাদ্দ দিয়ে এই তালিকায় সবার উপরে অবস্থান যুক্তরাষ্ট্রের।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর