শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি: মরদেহ শনাক্তের পর হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়ননগরে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাত পৌনে ১০টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে মরদেহ মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্যসহ সরকারি কর্মকর্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, কিছু মরদেহ ঘটনাস্থলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালেও বেশকিছু মরদেহ নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করতে এখানে এসেছেন। শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে অধিকাংশ নারী ও শিশুর রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। ঢাকা থেকে ডুবুরি খবর দেওয়া হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাত পৌনে ৯টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর