উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান
করোনা রোগীদের চিকিৎসা সহযোগীতার জন্য উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। শুক্রবার (২৭ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৫টি অক্সিজেন সিলিন্ডার তুলেদন এমপি হাবিব হাসান ।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক জাহিদুর হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাসলিমা চৌধুরী ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাবিব হাসান বলেন, করোনা মহামারীর এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যে যে দিক দিয়ে পারি যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারি ধারাবাহিকতায় আমাদের আজকের এইঅক্সিজেন সিলিন্ডার বিতরণ। আজকে যারা এই অক্সিজেন সিলিন্ডার দিলেন নিশ্চয়ই তারা বড় মনের মানুষ। আশা করি অসহায়দের পাশে দাড়ানো আমাদের এই চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এ সময় অনুষ্ঠানে আওয়ামী লীগ এর নেতা কর্মীরাসহ হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিতি ছিল।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি