রিফাতের হত্যাকারীদের ধরিয়ে দিতে ছাত্রলীগের পুরষ্কার ঘোষণা

রিফাত হত্যার পর যেন কেঁপে উঠেছে গোটা দেশ।সারা দেশে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হচ্ছে।এরই ধারাবহিকতায় সোমবার (০১ জুলাই) দুপুরে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ নৃসংশ এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে সমাবেশ থেকে পুরস্কার ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক।

জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত হত্যাকাণ্ডের পাঁচদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্তরা গেস্খপ্তার না হওয়ায় তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য রিফাতের হত্যাকারীদের ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর