শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি: ৩ সদস্যের তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই বালহেট সংঘর্ষের ঘটনা ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া নিহতদের প্রত্যকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

এর আগে বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাত পৌনে ৯টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর