ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ডেকেছে ছাত্রদল। আগামী রোববার বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের জেলা, মহানগর গুলোতে এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে দলটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার তাদেরকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে শুক্রবারতাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত শনিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেফতার করে পুলিশ।