ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। অরিন্দম ভট্টাচার্য নামে অভিযুক্ত ওই অধ্যাপকের বিরুদ্ধে কলকাতা পুলিশের সদর কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। নিজের ফেসবুক পেজে একাধিক বিতর্কিত পোস্ট ও কমেন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রীর খুনের হুমকি দেন তিনি।
ফেসবুকে অধ্যাপক অরিন্দম লেখেন ‘এখনো হত্যা করতে চাই..পা চাটা কুত্তা আমি নই..আমি অশিক্ষিত বিরোধী।’ এরপর তিনি লেখেন ‘তোমার জ্ঞান শুনবো না। আমার বউয়ের চাকরি নেই। ওই বদমাসি করো না।’
অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের আগেও বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি। সম্প্রতি আবারও একবার বিতর্কিত পোস্ট করতেই ওই তার বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন কলকাতার বাসিন্দা তমাল দত্ত নামের এক গবে
অভিযোগপত্রে তমাল দত্ত লেখেন ‘গত ২৬ আগস্ট দুপুর ২টার দিকে ফেসবুক সার্চ করতে গিয়েই বিতর্কিত বিষয়টি তার নজরে আসে। ২৫ আগস্ট অরিন্দম ভট্টাচার্য নামে জুলজি বিভাগের এক অধ্যাপকের ফেসবুক পেজে ওই বিতর্কিত মন্তব্যটি আমি দেখতে পাই। যেখানে অরিন্দম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনের ইচ্ছা প্রকাশ করেছেন। এ ধরনের মন্তব্য আমাকে ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত করে তুলেছে এবং মমতা ব্যানার্জির নিরাপত্তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন।’
পুলিশ প্রশাসনের কাছে তমালের আর্জি ‘তারা যেন দ্রুততার সঙ্গে বিষয়টি গুরত্বসহকারে দেখেন।’ তবে বিষয়টি নিয়ে অভিযোগকারী অধ্যাপক বা তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বার্তা বাজার/এসবি