অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। আবারও সেই ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার (২৭ আগস্ট) ইউনাইটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যানচেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত যে- ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রান্সফার নিয়ে জুভেন্টাসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।
এর আগে ২০০৩ সালে প্রথম দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডে থেকে ২৯২টি ম্যাচে অংশ নিয়ে ১১৮টি গোল করেন।
এরপর ম্যানইউ থেকে পর্তুগিজ এ তারকা যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে জুভেন্টাস ঘুরে দীর্ঘ ১২ বছর পর ফের ইউনাইটেডে ফিরলেন পর্তুগিজ এই মহাতারকা।
বার্তা বাজার/এসবি