দেড়যুগেও মেরামত হয়নি আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর এক্স-রে মেশিনের ব্যবহার কখন হয়েছিল তা সঠিক করে কেউ বলতে পারবে না। এমনকি এখানে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা চিকিৎসকসহ সংশ্লিষ্টরাও জানে না কতদিন যাবত অকেজো হয়ে পরে আছে এই এক্স-রে মেশিনটি।

সরজমিনে ঘুরে দেখা যায় এখানে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বাহিরের বিভিন্ন ক্লিনিকে গিয়ে এক্স-রে করে নিয়ে আসতে হয়। এতে করে এক্স-রে মেশিনটি দেড় যুগের অধিক সময় ধরে অকেজো হয়ে থাকায় ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা রোগীরা।

জানা যায়,গত দেড় বছর আগে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া ইসিজি মেশিনটিও পড়ে আছে অকেজো হয়ে, কারন ইসিজি মেশিনের পেপার নেই বলে তাই হাসপাতালে ইসিজি করা হয় না। ইসিজি করতে হয় বাহির থেকে।

এতে করে বাহিরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত টাকা দিয়ে এসব পরীক্ষা-নিরীক্ষা করতে হয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের।এসব ডায়াগনেস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করেও অদক্ষ টেকনিশিয়ানের হাতে পরে সঠিক রোগ নির্ণয়ে ঝামেলায় পড়তে হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছে। কিন্তু এত বছরেও মেশিন মেরামত করে সচল করতে কোন উদ্যোগ নেই হাসপাতাল কতৃপক্ষের, এর কারন হচ্ছে তার পিছনে রয়েছে কমিশন বাণিজ্য।

এসব অনৈতিক বাণিজ্য করে ডায়াগনেস্টিক সেন্টারের মালিক ও চিকিৎসকরা লাভবান হলেও পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের।

ভবানীপুর থেকে আগত এক নারী বলেন হাসপাতাল থেকে এক চিকিৎসক বলে দিয়েছেন এক্স-রেটা যেন তার বলা ডায়াগনস্টিক সেন্টার থেকে করে নিয়ে আসি তাই অন্য মেডিকেলে কম টাকা হলেও চিকিৎসকের কথা মতই মেডিকেল থেকে ১ হাজার ৫০ টাকা দিয়ে এক্স-রে করে রিপোর্ট দেখাতে নিয়ে আসছি।

সাধারণ মানুষের দাবি দ্রত এক্সরে মেশিনটি মেরামত করে সচল করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের চিকিৎসা ব্যায় ও ভোগান্তি কিছুটা হলেও কম হবে।

এ ব্যপারে জানতে চাইলে জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, রেডিও লজিষ্ট না থাকার কারনে এক্স-রে করা সম্ভব হচ্ছে না, আমরা রেডিও লজিষ্টের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি তবে কবে নাগাদ পাবো সেটা বলতে পারছি না, বাকি বিষয় গুলি আমি দেখবো।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর