চট্টগ্রামের ফটিকছড়িতে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়িতে একই সময়ে, একই স্থানে দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা কেন্দ্র করে সেখানে শুক্রবার (২৭ আগষ্ট) রাতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
১৪৪ ধারা জারির পর ফটিকছড়ি পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে বিকালে ফটিকছড়ি কলেজের স্থান পরিবর্তন করে নাজিরহাট ছকিনা কমিউনিটি সেন্টারে শোক সভা পালন করে আওয়ামী লীগের একটি অংশ। এর আগে আ.লীগের একাংশের সভাপতি শাহ আলম সিকদারের সভপতিত্বে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি লিখত বক্তব্য পাঠ করেন লিখিত বক্তব্যে বলেন, আমরা ফটিকছড়ি কলেজ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করি।
ভেন্যু ছিল ফটিকছড়ি কলেজ মাঠ যার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে ইউএনও থেকে অনুমতিও নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার ৫০ বছর পরেও বাংলাদেশ বাঙ্গবন্ধুর নাম আসলে ষড়যন্ত্র হবে আজকের দিনে দেখা যাচ্ছে এটাই বাস্তবতা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বাধা প্রদানকারীরা কখনো আওয়ামী লীগ হতে পারে না, তারা মূলত বিএনপি-জামায়াতের প্রেতাত্মা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব বলেন, শোক দিবসের কর্মসূচীতে বাধা প্রদানকারীরা কখনো বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী হতে পারে না।
তিনি আরো বলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নাজিম-ইসমাইল গং ফটিকছড়ি আওয়ামী লীগের কমিটিতে জামায়াত-বিএনপির অনুপ্রবেশ ঘটিয়ে দলকে কলুষিত করেছে। তারা নিজেদের স্বার্থে ছাত্রলীগের কোমলমতি ছেলেদের ব্যবহার করছে।’ এ অবস্থা থেকে উত্তোরণে জেলা ও কেন্দ্রিয় নেতাদের সু-দৃষ্টি কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিদারুল বশর চৌধুরী দুদু, চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহনেওয়াজ, এসএম শামসুদ্দীন, মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, সৈয়দা রিফাত আক্তার নিশু, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, মোহাম্মদ হারুনুর রশীদ, মোহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ জয়নাল আবেদীন, মীর মোরশেদ প্রমূখ।
অপরদিকে কলেজ ছাত্রলীগ আহ্ববায়ক আরফানুল করিম রাহুল সাক্ষারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সাময়িক স্থগিত করেছি।
মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/টি