শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি: নিহত বেড়ে ২০

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই বালহেট সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে গেছে। এ পর্যন্ত শিশু ও নারীসহ ২০ জনের লাশ উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধারের মধ্যে অধিকাংশই শিশু ও নারী।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পনে ৬টার দিকে সদর ও বিজয়নগর উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিকেল ৫টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর