বাংলাদেশকে উপহার দেওয়া জাপানের টিকার পঞ্চম চালান অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা ঢাকায় আসছে। শনিবার (২৮ আগস্ট) জাপান থেকে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।
শুক্রবার ( ২৭ আগস্ট ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আশাকরি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকার পঞ্চম চালান শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায়গত ২৪ জুলাই প্রথম চালানে আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকা। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। সর্বশেষ গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে।
উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয়। শনিবার শেষ দফায় এই টিকার চালান আসবে।
বার্তা বাজার/এসবি