ফরিদপুরের সালথায় একটি গণধর্ষণ মামলার ৫ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার (২৭ আগস্ট) আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সালথা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠ সালথা গ্রামের চুন্নু শেখের ছেলে হোসাইন শেখ (২০), মৃত জয়নাল মোল্যার ছেলে হোসেন মোল্যা (২০), মৃত মান্নান মোল্যার ছেলে রেজাউল মোল্যা(৩৫), রশিদ মোল্যার ছেলে জাকির মোল্যা (২১) ও সেমেল ফকিরের ছেলে রবিউল ফকির (২১)।
সালথা থানার ওসি আসিকুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় ২৭ বছরের এক নারী মামলা করেন। যার মামলা নং-১৩। মামলার পর রাতেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি