ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়ননগরে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
নিহতরা হলেন- রুবিনা বেগম (৪০), মোসা. ফরিদা বেগম (৪০) স্বামী জজ মিয়া, অঞ্জনা (৪২) স্বামী পরিমল বিশ্বাস এবং অজ্ঞাত এক শিশু আরও ৪ জন।
আঁখি আখতার নামের এক যাত্রী সাংবাদিকদের বলেন, ‘বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। নৌকায় করে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।
ওসি এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
বার্তা বাজার/এসবি