রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় কাজির হাট এলাকায় জেলে পরান হালদারের জালে ধরা পড়ে ২২ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ । শুক্রবার (২৭আগষ্ট) ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মো. দুলাল চালাকের মৎস্য আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামে তুলা হয়। পরে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কেজি প্রতি ১হাজার ৪শ টাকা দরে মোট ৩০হাজার ৮শ টাকায় কিনে নেয়।
ওই ব্যবসায়ী মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১হাজার ৫শ টাকা কেজি দরে ৩৩হাজার টাকায় বিক্রি করেন।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি