বিএনপি কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ।
শায়রুল কবির খান জানান, আসাদুজ্জামান রিপন হঠাৎ বুকের ব্যথা অনুভব করায় চিকিৎসকের পরামর্শে তিনি ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, আগামীকাল (শনিবার) তার এনজিওগ্রাম পরীক্ষা করা হবে। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
বার্তা বাজার/এসবি