উন্মুক্ত হলো রবি’র কথায় ‘অশ্রু ঝরে’

সম্প্রতি ‘অশ্রু ঝরে’ শিরোনামে একটি গান উন্মুক্ত করেছে সুপ্তি মিউজিক স্টেশন। এটি লিখেছেন রবিউল ইসলাম রবি ও সুর করে গেয়েছেন
দর্শকজনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন এবং সংগীতায়োজন করেছেন আমিন খান। খান আমির খানের পরিচালনায় ‘অস্রু ঝরে’ মিউজিক ভিডিও মডেল হিসাবে কাজ করেছেন প্রীতম খান ও আনিশা রহমান।

‘অশ্রু ঝরে’প্রসঙ্গে এফ এ সুমন জানান, আমি সচারচর যে ধরনের গান করি তার বাহিরে এই গানটি করেছি।আমার কাছে গানের কথা গুলো খুব সুন্দর মনে হয়েছে। গানটির জন্য শুভ কামনা রইলো । আমার দর্শক শ্রোতারা যদি গানটি সাদরে গ্রহন করেন তবেই আমাদের স্বার্থকতা।

গীতিকবি রবিউল ইসলাম বার্তা বাজারকে বলেন, গানটির সুর সংগীত ও গায়কি এমনকি ভিডিও সবই সুন্দর হয়েছে. আশা করি গানটির ফলালফ ভালো হবে, খান আমির অসাধারণ গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর