গরু চড়ানো নিয়ে সংঘর্ষ: আহত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়াতে জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম তাউস মিয়ার (৬৫)। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউয়িনের আশুরাইল গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে তাউস মিয়া ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই তাউস মিয়ার ধানিজমিতে ফরিদ মিয়ার গরু গিয়ে ফসল খেয়ে ফেলা নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়।
এরপরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাউস মিয়ার ওপর হামলা চালান ফরিদ মিয়ার লোকজন। আহত অবস্থায় তাকে নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার পর তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় একমাস চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সংঘর্ষের ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা হয়েছে। আহত তাউস মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর