সকালে দাফন, রাতে কবরের ওপরে কিশোরীর মরদেহ

সাতক্ষীরা জেলার শ্যামনগরে তানজিমা পারভীন (১৩) নামের ক্যান্সার আক্রান্ত এক কিশোরী বৃহস্পতিবার (২৬ আগস্ট) মারা যায়। এদিন সকাল বেলা ১১টায় তাকে দাফন করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) রাতের আঁধারে কে বা কারা তানজিমার মরদেহ কবর থেকে তুলে সেখানেই ফেলে রেখে গেছেন সকালে পরিবারের সদস্যরা তা দেখতে পান ।

উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত কিশোরীর অভিভাবকরা সাংবাদিকদের জানান, তানজিমা মারা যায় বৃহস্পতিবার সকালে। এরপরে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। তবে রাতে কে বা কারা তার মরদেহ কবর থেকে তুলে ওপরে রেখে যান। পরে বিজিবি সদস্যদের উপস্থিতিতে আবার ওই মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খবীর সাংবাদিকদের জানান, কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর