কসবায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ ভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় ২টি ড্রেজারসহ পাইপ ধ্বংস করা হয়েছে। শুত্রুবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগীর গ্রামে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাছিবা খান এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, একটি মহল দীর্ঘদিন ধরে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এরই ভিত্তিতে কসবা উপজেলা প্রশাসন মাঠে নামে। অভিযানে দুইটি ড্রেজাসহ কয়েক শত ফুট পাইপ ধবংস করা হয়।

উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাছিবা খান বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিওিতে আমরা এই অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান । এসময় উপস্থিত ছিলেন কসবা থানা এসআই ইফতেখার হোসেন মুন্সিসহ ভ’মি অফিসের কর্মর্কতারা।

রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর