বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একটি প্রাইভেটকার তল্লাশী করে ৮৯ হাজার ৬’শ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে পুলিশ। এসময়
মাদক পাচারকাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
শুক্রবার (২৭ আগষ্ট) উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
ধৃত ব্যক্তি কক্সবাজার সদরের ইসলামপুর এলাকার ছৈয়দ হোসের ছেলে আব্দুর রহিম (৫৭)।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের অতিরিক্ত চাকার ভিতর লুকায়িত অবস্থায় ৮৯ হাজার ৬শ পিস ইয়াবা বড়িসহ চালককে আটক করা হয়। এঘটনায় মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জব্দকৃত মালামালসহ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তা বাজার/এসজে