সংক্রমণ আরো কিছুটা কমলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে: শিক্ষামন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে সংক্রমণ কমতে শুরু করেছে। তবে সংক্রমণ আরো কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংক্রমণ আরো কিছুটা কমলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। তবে সংক্রমণ কত নিচে নামলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শতকরা সংক্রমণ ৫ শতাংশের নিচে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। কিন্তু এখনো বাংলাদেশে এমন পরিস্থিতি হয়নি।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর