খোকনের কথায় ও দেবপ্রসাদের গায়কীতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন গান প্রকাশ হয়েছে অন্তর্জালে। ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামের এই গানটি রচনা করেছেন কবি ও গীতিকার খোকন কুমার রায়। বুধবার (২৫ আগস্ট) ইউটিউবে এই গানটি প্রকাশিত হয়েছে।

সহজ কথা ও হৃদয়গ্রাহী উপস্থাপনায় গানটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা অর্জনে বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তার নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে।

গানটির শুরুতেই খোকন কুমার রায় বলেছেন- ‘বঙ্গবন্ধু বন্ধু তুমিই এই দুঃখিনী বাংলার/ তোমারই রক্তে এঁকেছি বৃত্ত এই স্বাধীন পতাকার।’

বঙ্গবন্ধু বাঙালির প্রাণ জুড়ে বেঁচে আছেন। তার সুযোগ্য কন্যা এখন দেশের হাল ধরেছেন। দিনরাত কাজ করে চলেছেন দেশকে উন্নয়নের নতুন সোপানে পৌঁছে দিতে।– এ কথাই বলতে চেয়েছেন কবি খোকন কুমার রায়।

গানটির সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান শিল্পী ড. দেবপ্রসাদ দাঁ। ‘আদ্রিতা মুভিজ’ (Adrita Movies) এর ব্যানারে গানটি এখন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।

গানটি শুনতে ক্লিক করুন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর