ফরিদপুরের নগরকান্দায় বিলে পাট ধোয়ার সময় আজাদ ভূঁইয়া(৩০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পুরপাড়া ইউনিয়নের বেতাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ ওই গ্রামের আব্দুল কুদ্দুছ ভূঁইয়ার ছেলে। আজাদ বিবাহিত ও তার তিন বছরের একটি ছেলে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. শামসুল হক বলেন, ঘটনার সময় আজাদ বাড়ির পাশে বিলে পাট ধুচ্ছিলেন। ওই সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বজ্রপাতের কিছুক্ষণ পর সেখানে থাকা অন্যান্য কৃষকরা আজাদকে খুঁজে পাচ্ছিল না। শুধু আজাদের নৌকা ভাসছিল। পরে অন্যান্য কৃষকরা খুঁজে আধা ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে