বিশ্ববিদ্যালয় খুললে অরাজকতার সম্ভাবনা, ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশ সেতুমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় খোলার পর অরাজকতা চাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার(২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এর আগে আন্দোলনের নামে কোটাবিরোধী, নিরাপদ সড়ক আন্দোলনসহ অনেকের অরাজকতা দেখেছি। আগের মতই ছাত্রলীগকে মাঠে থাকতে হবে।

নিজেদের মধ্যে শত্রুকে চিহ্নিত করে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে বিশ্ববিদ্যালয়। আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর