নজরুলের মানবতাবাদী চেতনায় উদ্ধুদ্ধ হওয়াই আজকের দিনের শপথ: সেতুমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শুক্রবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিদ্রোহী কবির সমাধিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল ইসলামের মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষের মূলোৎপাটন করাই আজকের দিনের শপথ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।

এরপর জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *