সড়ক দুর্ঘটনা: লাক্স তারকা তুষিসহ আহত ৫, আইসিইউতে ২

রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় লাক্স তারকা নাজিফা তুষি ও মহানগর ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসা খাইরুল বাসারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনা ঘটে।

তুষি ও খাইরুল ছাড়াও আহত অন্য অভিনেতা হলেন, শরিফুল রাজ। এছাড়া তাদের সাথে থাকা অন্য দু’জন হলেন, জোনায়েদ বোগদাদি এবং শরিফুল রাজের বন্ধু নাফিজ।

জানা যায়, তাদের সবাই ঢাকা মেট্রো গ-১৩-৩০০০ প্লেট নম্বর সম্বলিত একটি গাড়িতে ছিলেন। তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের মতে, বেপরোয়া গতির কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। তাদের গাড়ির সামনের অংশ পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে।

এ বিষয়ে গুলশান থানার ওসি আবুল হাসান জানান, অতিরিক্ত গতির কারণে বৃহস্পতিবার রাতে গুলশান এলাকায় একটি প্রাইভেটকার আইল্যান্ডের ওপর উঠে ল্যাম্পপোস্ট আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পাঁচজন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর