আসন্ন নির্বাচনে আবারও ‘ঐক্যফ্রন্টের’ মত প্লাটফর্ম হতে পারে

আগামী নির্বাচনে আবারও জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক প্লাটফর্ম বা মোর্চা হতে পারে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন। দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ড. কামাল হোসেন বলেন, আমার দল (গণফোরাম) যাতে রাজনীতিতে কার্যকরভাবে কিছু করতে পারে, সে চেষ্টা তো আছেই। আর জাতীয় ঐক্যফ্রন্ট যেটা আছে, সেটাও বিবেচনা করতে হবে। এর চেয়ে বেটার (রাজনৈতিক মোর্চা বা প্ল্যাটফর্ম) কিছু যদি করা যায়, সেটাও বিবেচনা করতে হবে। তবে ঐক্যফ্রন্টকে নিয়ে আমরা আগে কাজ করেছি, এখন মাঠে সেভাবে কিছু হচ্ছে না বলে সেটাকে আবারও জোরদার করার উদ্যোগ নেওয়া যেতে পারে।’

দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে এখনও সেভাবে কোনো দল নির্বাচনমুখী হয়েছে- এমনটি নজরে আসেনি। জাতীয় নির্বাচন একটি বড় বিষয়। এখানে অনেক বিষয় কাজ করে। এ সময়ে কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সেটি মনে হচ্ছে না।

আগামী নির্বাচনে গণফোরামের ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমার দল (গণফোরাম) যাতে রাজনীতিতে কার্যকরভাবে কিছু করতে পারে, সে চেষ্টা তো আছেই। আর জাতীয় ঐক্যফ্রন্ট যেটা আছে, সেটাও বিবেচনা করতে হবে। এর চেয়ে বেটার (রাজনৈতিক মোর্চা বা প্ল্যাটফর্ম) কিছু যদি করা যায়, সেটাও বিবেচনা করতে হবে। তবে ঐক্যফ্রন্টকে নিয়ে আমরা আগে কাজ করেছি, এখন মাঠে সেভাবে কিছু হচ্ছে না বলে সেটাকে আবারও জোরদার করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ও বিএনপির কার্যক্রমকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, বিরোধী দলগুলোর আরও ইতিবাচক ভূমিকা থাকা উচিত। বিশেষ করে দায়িত্বশীলভাবে তারা জনগণের পক্ষে কাজ করবেন, এটি আমাদের আকাঙ্ক্ষা। বাস্তবতা হলো, সব সময়ই এর ঘাটতি থাকে। তাদের যেটা করা উচিত, তারা সেটি যথাযথভাবে করতে পারে না বা করছে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর