কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আটকে পড়া ১৪ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় আছেন।কাবুলের বিমানবন্দরে বিস্ফোরণের পর সেখানে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন।

শুক্রবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজিব বিন ইসলাম।

তিনি বলেন, কাবুলে আটকে পড়া বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। তবে তারা দেশে ফিরতে এখনো কোনো ফ্লাইট পাননি।

কাবুলে আটকে পড়া ১৪ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে ফিরবেন ১৬০ আফগান শিক্ষার্থী। যারা চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে পড়েন। তারা ছুটিতে বাড়িতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলায় তালেবানের ২৮ সদস্য, ১৩ জন মার্কিন সেনাসহ ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন।

এদিকে সুযোগ পাওয়া মাত্রই আফগানিস্তানে আটকে পড়াদের ফিরিয়ে আনা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *