কাবুলে বিস্ফোরণ: অল্পের জন্য বাঁচলেন ১৬০ ভারতীয়

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের আবে ফটকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এ হামলায় তালেবানের ২৮ সদস্য, ১৩ জন মার্কিন সেনাসহ ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন।

কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকায় যাত্রীদের মধ্যে ১৬০ জন ভারতীয় ছিল। এদের মধ্যে ১৫ জন হিন্দু এবং ১৪৫ জন শিখ। তারা কাবুল বিমানবন্দরের বাইরে একটি গুরুদ্বারে আশ্রয় নেওয়ায় বেঁচে যান।

দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মজিন্দর সিং এ তথ্য নিশ্চিত করে বলেন, অল্পের জন্য ভারতীয়দের পুরো দল রক্ষা পায়। যেখানে আজ বিস্ফোরণ রয়েছে একদিন আগেই সেখানে ভারতীয়রা অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন, আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমাদের এই ভয়াবহ বোমা হামলা থেকে রক্ষা করার জন্য।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর