কাবুলে আবারও বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিক কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের অংশে দুইটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এদের মধ্যে মার্কিন সেনা রয়েছে অন্তত ১৩ জন। নিহতের অংক আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভীতিকর এমন পরিস্থিতির মধ্যে কাবুলে আবারও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তালেবানের দাবি, এই শব্দটি এসেছে মার্কিন সেনাদের ঘাঁটি থেকে। সেখানে মার্কিন সেনারা গোলাবারুদ ধ্বংস করেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের একজন মুখপাত্র বলেছেন- স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তৃতীয় যে বিস্ফোরণের খবর এসেছে সেটি ছিল মার্কিন সেনা কর্তৃক গোলাবারুদ বিস্ফোরণের।

আল জাজিরার সংবাদকর্মী রব ম্যাকব্রাইড বলছেন, তৃতীয় বিস্ফোরণটি ভয়াবহ শব্দে ঘটেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর