দ্বন্দ্বের অবসান: ৩ জনই এক মঞ্চে

চট্টগ্রামের লোহাগাড়ায় আসছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

আগামী সোমবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার আলহাজ্ব মােস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিবেন এই দুই নেতা। একইসাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ।

দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ মিটিয়ে এই প্রথম জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে ঘিরে “ঐক্যের সুর”। তাদের তিনজনকে দেখা যাবে এক মঞ্চে। এ কারণে দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।

দলীয় সূত্রে জানা যায়, আমিন-নদভী’র দ্বন্দ্বের কারণে লোহাগাড়া উপজেলায় পৃথকভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হত। যার কারণে বিভক্তি তৈরি হয় তৃণমূল পর্যায়ে। তবে, এসময় নদভী-বিপ্লবের রসায়নটা ভালোই ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন’র মৃত্যুর পর নদভী-বিপ্লবের রসায়নের ঘাটতি দেখা যায়। পরবর্তীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে ঘিরে তাদের কোন্দল প্রকাশ্যে আসে।

গত বুধবার (২৫ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার গণভবনস্থ বাসায় যান চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। তাদের মধ্যে চলে দীর্ঘ সৌহার্দপূর্ণ আলাপচারিতা। দলীয় একটি সুত্র এমনটাই জানান।

তবে এর আগ সাতকানিয়া-লোহাগাড়ায় স্থানীয় আওয়ামী লীগের গ্রুপিং কোন্দল নিরসনে বৈঠক করে আওয়ামী লীগের হাইকমান্ড। চলে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অভিযোগ। দীর্ঘ আলোচনা শেষে সমঝোতায় পৌঁছায় তারা। এর কয়েক মাস পার হলেও তাদের নেতা-কর্মীরা আলাদা প্রোগ্রাম করে পূর্বের পথে চলছিল।

আগামী সোমবার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে ঘিরে “ঐক্যের সুর” দেখা যাচ্ছে। তাদের তিনজনকে দেখা যাবে এক মঞ্চে এমনটাই জানিয়েছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।

আব্দুল করিম/বার্তা বাজার/এসজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর