শোক দিবস: দুই সংগঠনের সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি কলেজ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজন করেছে।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আইন বলবত থাকবে। নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানার ওসিকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় কোনো ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ দুইজনের অধিক জমায়েত ইত্যাদি করা যাবে না।

ইউসুফ হোসেন/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *