ছেলের হাতে বাবা খুন

পিরোজপুর জেলার নেছারাবাদে ছেলের কোদালের আঘাতে এক বাবা নিহত হয়েছেন। বাবার নাম জয়নাল আবেদিন (৭৫)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে নেছারাবাদের মাহমুদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা নসাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোসল করতে যাওয়ার সময় ক্ষিপ্ত হয় আব্দুর রাজ্জাক (৪৫)। ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। স্থানীয় এলাকাবাসীর গুরুতর আহত জয়নাল আবেদিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ঘটনার পর থেকে আব্দুর রাজ্জাক পলাতক। স্বজনরা আব্দুর রাজ্জাক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর