৭২ ক্যান বিয়ারসহ যুবলীগ নেতা গ্রেফতার

আটককৃত মাওনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ। ছবি: বার্তা বাজার

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ মাসুদ মাদবর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকার তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর জেলা ডিবি পুলিশ।

মাসুদ মাদবর (২৮) শ্রীপুর উপজেলার মাওলানা ইউনিয়নের সিংগার দিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন বলেন, মাসুদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেও তার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নিবেনা। একজন অপরাধীর তার শাস্তি অবশ্যই পাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান পরিচালনা কর হয়। এসময় মাসুদের ভাড়া বাসা থেকে তল্লাশি করে ৭২ ক্যান বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেফতার আসামিকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

ফিরোজ শাহ্/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *