শিক্ষক হয়রানি: দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোছা. শামসুন্নাহার ও জেলা সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত থেকে তদন্ত করেন ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জানা গেছে, উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল গত ২৮/০৪/২০২১ ও ০৩/০৫/২০২১ তারিখে উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আব্দুর রহিমকে হয়রানি ও মানসিক নির্যাতন করেন ।

ওই ঘটনার প্রতিকার চেয়ে শেখ আব্দুর রহিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক বরারর লিখিত অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে খুলনা বিভাগীয় উপ-পরিচালক ৩৮.০১.৪০০০.০০০.২৭.০০১৬..১৯-৮৯৪ নং স্মারকে গত ৩ জুন-২০২১ তারিখে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর